প্রবাস

এরশাদকে গায়ের জোরে স্বৈরাচার বলা হয়: যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি

হুসেইন মোহাম্মদ এরশাদকে গায়ের জোরে স্বৈরাচার বলা হয় বলে দাবী করেছে জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখা।

৬ই ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালনে আয়োজিত আলোচনা সভায় এ দাবী করেন জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে সংগঠনের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাপার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আবদুর রহমান। পরিচালনা করেন সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আবু তালেব চেীধুরী চান্দু।

বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা সৈয়দ শওকত আলী উপদেষ্টা গিয়াস মজুমদার, সিনিয়র সহ-সভাপতি জসিমউদ্দিন চেীধুরী, সহ-সভাপতি ও কেন্দ্রিয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার যুগ্ম-সাধারন সম্পাদক ও কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান, যুব বিষয় সম্পাদক শফি আলম, যুগ্ম-দপ্তর আকতার কবির, জাপার কোষাধ্যক্ষ জি.এম ইলিয়াস, নিউ ইর্য়ক সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী, নিউ ইর্য়ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, যুব সংহতির সদস্য মোহাম্মদ আলী সবুজ।

বক্তারা বলেন, ১৯৯০ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করেন।

বক্তারা দাবী করেন,  এরশাদ এ দেশের মানুষদের জন্য আশির্বাদ হিসাবে আবির্ভূত হয়েছিলেন দাবী করে বলেন, তাকে স্বৈরাচার বলা চলবে না। তারা বলেন, পল্লীবন্ধুকে গায়ের জোরে স্বৈরাচার বলা হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension