প্রবাস

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নিউ ইর্য়ক যুবলীগের প্রতিবাদ ও বিক্ষোভ

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুব লীগ নিউ ইর্য়ক মহানগর শাখা বুধবার এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় কেন্দ্রের নির্দেশে তাৎক্ষণিক এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে নিউ ইর্য়ক মহানগর যুব লীগ।

সুমন দেবের সভাপতিত্বে প্রতিবাদ সভা পরিচালনা করেন নিউ ইর্য়ক মহানগ যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান। এতে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙচুরকারীরা দেশ ও জাতির শত্রু, এদেরকে প্রতিহতে করবে মুজিব আদর্শের সৈনিকরা। 

নেতৃবন্দ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবী জানান। একইসঙ্গে ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমন ,সিলেট মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মেহেদি কাবুল, নিউ ইর্য়ক স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, মহানগর যুবলীগ সাংগঠনিক সম্পাদক রিটন দাস, জাবেদ আহমদ ,হেলাল মিয়া, জামাল হোসেন, জাকের রহমান, হাসান মিয়া, শহিদ আহমদ, তাহসিন আরাফাত, সুমন মিয়া প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension