যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল। আক্রান্ত এক কোটি ৬৩ লাখের কাছাকাছি।

শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশটিতে ৩ লাখ ২ হাজার ৭৫০ জন মারা গেছেন।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৯৫ হাজারের বেশি। এর মধ্যে সুস্থের সংখ্যা ৯৫ লাখ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, ২ লাখ ৪৬ হাজার ৫৩০ জন। এ সময় মারা গেছেন ৩ হাজার ১৯ জন।

করোনা সংক্রমণের শুরু থেকে মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে, ৩৫ হাজার ৪২১ জন।

মহামারিটির সংক্রমণের জন্য ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অবস্থানকে অনেকটা দায়ী করা হয়ে থাকে। অর্থনীতি সচল রাখার স্বার্থে লকডাউনের বিপক্ষে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মাস্ক পরতেও রাজি ছিলেন না তিনি। পরবর্তীতে পরিবারসহ তিনি করোনায় আক্রান্ত হন।

এদিকে করোনা প্রতিরোধে শুক্রবার মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের টিকা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। জার্মান জৈব-প্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে এ টিকা আবিষ্কার করে ফাইজার।

এদিন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ সপ্তাহের সোম বা মঙ্গলবারের মতো টিকাদান কর্মসূচি শুরু হবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension