যুক্তরাষ্ট্র

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ হাসপাতালে

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। আর মাত্র এক দিন আগেই স্ত্রী ও যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশকে সমাহিত করা হয়। বুশের স্ত্রী গত মঙ্গলবার মারা যান। খবর এএফপি’র।

এক বিবৃতিতে বলা হয়েছে, ৯৩ বছরের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ চিকিৎসায় সাড়া দিচ্ছেন। স্থানীয় সময় গত রোববার ভোরে হিউস্টন মেথোডিস্ট হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

এর আগের দিন স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্রের ৪১তম এ প্রেসিডেন্ট অনেককে অভিবাদন জানান এবং অনেকের সঙ্গে করমর্দন করেন। তিনি নিজে ও তার ছেলে জর্জ ডব্লিউ. বুশসহ যুক্তরাষ্ট্রের চার সাবেক প্রেসিডেন্ট এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষকৃত্য অনুষ্ঠানে এক হাজারেরও বেশি মানুষ অংশ নেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension