যুক্তরাষ্ট্র

টিভি লাইভে করোনার টিকা নিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। তার টিকা নেয়ার দৃশ্য টিভি চ্যানেলে সরাসরি প্রচার করা হয়।

বিবিসি জানায়, মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের টিকা নেন বাইডেন। জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে এ টিকা উদ্ভাবন করে ফাইজার।

টিকা নিতে মানুষকে আগ্রহী করে তুলতে বাইডেন টিভি লাইভে আসেন। টিকা নিতে নিতে তিনি জানান, এটি নেয়া নিরাপদ।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ফাইজারের টিকা গ্রহণ করেন।

গত সপ্তাহে প্রথম এক নার্সকে দিয়ে যুক্তরাষ্ট্রে করোনার গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। তার কয়েকদিন আগে মার্কিন প্রশাসন ফাইজারের টিকার জরুরি অনুমোদন দেয়।

মহামারি প্রতিরোধে এটিই বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া শেষ হয়েছে।

আগামী বছরের এপ্রিলের মধ্যে দেশটির ১০০ মিলিয়ন মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে রবিবার থেকে দ্বিতীয় আরেকটি টিকা দেয়া শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না এ টিকা উদ্ভাবন করে। গত সপ্তাহে টিকাটির অনুমোদন দেয় মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ)।

করোনার শুরু থেকে মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে দেশটি। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৪ লাখের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ৩ লাখ ২৬ হাজার।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension