আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বড়দিনের আগের রাতে খ্রিস্টান অধ্যুষিত হামলা, নিহত ৭

নাইজেরিয়ায় খ্রিষ্টান অধ্যুষিত একটি গ্রামে হামলা করেছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। এতে সাতজন নিহত হয়েছেন।

বড়দিনের আগের রাতে (২৪ ডিসেম্বর) দেশটির উত্তরের বর্ন রাজ্যের চিবুকের কাছাকাছি পেমি গ্রামে এ ঘটনা ঘটে।

সিএনএন জানায়, হত্যার পাশাপাশি জঙ্গিরা একটি গির্জা জ্বালিয়ে দিয়েছে। এ সময় গির্জার যাজকসহ সাতজনকে অপহরণ করেছে তারা।

স্থানীয় সরকারের মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জঙ্গিরা একটি গির্জা, একটি ওষুধের দোকান এবং বেশ কয়েকটি বাড়িও জ্বালিয়ে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়দিনকে ঘিরে পেমি গ্রামে একটি অনুষ্ঠান চলছিল। এ সময় জঙ্গিরা হঠাৎ হামলা চালায়।

এর আগে ২০১৪ সালে চিবুক থেকেই দুই শতাধিক স্কুলছাত্রীকে অপরহণ করেছিল বোকো হারাম।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension