বাংলাদেশ

দুদক পাপুলের স্ত্রী-মেয়ের জামিন বাতিলে হাইকোর্টে আবেদন করবে

অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতের কারাগারে বন্দি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামকে বিচারিক আদালতের দেওয়া জামিনাদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জানাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ ডিসেম্বর) দুদক আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, একই দিন (রোববার) বিকেলে হাইকোর্টের নির্দেশ মোতাবেক তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে সে আবেদনের শুনানি নিয়ে পাপুলের স্ত্রী ও মেয়েকে জামিন দেন ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension