আন্তর্জাতিক

নিজেদের তৈরি টিকার ট্রায়াল শুরু করল ইরান

ইরান নিজেদের তৈরি করোনার ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা শুরু করেছে। 

মঙ্গলবার একজন নারী স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগের মাধ্যমে ইরানের তৈরি ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করা হয় বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

প্রথম দিন আরও কয়েকজন স্বেচ্ছাসেবীর দেহে এই টিকা প্রয়োগ করা হয় বলে খবরে বলা হয়েছে।

ইমাম খোমেনির নির্দেশ বাস্তবায়নকারী সংস্থার একটি গবেষক দল এই টিকা তৈরি করেছে।

সংস্থাটির মুখপাত্র হুজ্জাত নিক মালাকি বলেছেন, টিকার মানব ট্রায়ালের অনুমতি পাওয়ার পর প্রথমদিনে কয়েকজন স্বেচ্ছাসেবীর দেহে তা প্রয়োগ করা হয়েছে।

এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯০ শতাংশের ওপর বলে প্রমাণিত হবে আশা প্রকাশ করেছেন তিনি।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই ইরানে টিকা তৈরির জন্য গবেষণা শুরু করে দেশটির গবেষক ও বিজ্ঞানীরা। ইরানে তিনটি টিকা নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension