আঞ্চলিকবাংলাদেশ

প্রধানমন্ত্রীর নামে দোকান,ছবি দিয়ে সাইনবোর্ড

সিলেট শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শহরের লালদিঘীর পাড় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) হঠাৎ সাইফুর হোসেন সাজ্জাদ বেপারীর দোকানে ‘শেখ হাসিনা স্টোর’ নামে সাইনবোর্ড টানানো দেখা যায়। এ সাইনবোর্ডে বড় করে প্রধানমন্ত্রীর ছবিও সাঁটানো আছে। এমন সাইনবোর্ড নিয়ে সকাল থেকেই লালদিঘীর পাড় এলাকায় আলোচনা-সমালোচনা চলতে থাকে। সময় গড়ালে তা উত্তেজনায় রূপ নেয়। স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, সাইফুর হোসেন সাজ্জাদ বেপারীর কোনও ট্রেড লাইসেন্সই নেই। সে তার অবৈধ ব্যবসা চালানোর ক্ষেত্রে প্রশাসনের হাত থেকে বাঁচতে এমন চতুরতার পথ বেছে নিয়েছে। তাছাড়া সে আওয়ামী লীগের কোনও নেতা,কর্মী কিংবা সমর্থকও নয়।

বিষয়টি নিয়ে উত্তেজনার খবর পেয়ে বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ সাইনবোর্ডটি নামিয়ে ফাঁড়িতে নিয়ে আসে।

সিলেট মহানগর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুহিউদ্দিন গণমাধ্যমকে জানান, যিনি সাইনবোর্ড লাগিয়েছেন তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তাকে পেলে জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension