নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের কাছে বিক্ষোভ, প্রেপ্তার ২

জাহান আরা দোলন: বুধবার রাতে ম্যানহাটনের মিডটাউনে ট্রাম্প টাওয়ারের কাছে বিক্ষোভ চলাকালে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইন প্রয়োগকারী একটি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, উসশৃঙ্খল আচরণের কারণে দু’জনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ট্রাম্প টাওয়ারকে ঘিরে কয়েক ডজন ট্রাম্পবিরোধী এবং ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদকারীরা ফিফথ্‌ অ্যাভিন্যু ও ৫৭ স্ট্রিটে বিক্ষোভ করছিলেন। এনওয়াইপিডি অফিসাররা ব্যারিকেড দিয়ে তাদের ঘিরে দাঁড়িয়েছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া ব্রুকলিন অধিবাসী জিমি ব্রুয়ার জানান, বুধবার ওয়াশিংটন ডিসির ঘটনায় তিনি ‘খুব বিরক্ত’ হয়েছেন।

২৫ বছর বয়সি জিমি ব্রুয়ার বলেন, ‘আমি এই দেশটির কারণে খুব বিরক্ত ডুড! আজ যা দেখলাম তা আমার সহকর্মী, আমেরিকান এবং গণতান্ত্রিকতার নির্লজ্জ উপেক্ষা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজন কর্মকর্তা বিক্ষোভকারীদের ধরে রাখতে চেষ্টা করছেন, যাকে ফিফথ অ্যাভিনিউয়ের মধ্য দিয়ে দৌড়াতে দেখা গেছে। এমনকি একজন বিক্ষোভকারীকে ট্র্যাফিক কোণে আঘাত করতেও দেখা গেছে।

বিক্ষোভকারীরা চিৎকার করে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

কংগ্রেস প্রার্থী জো বাইডেনকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটন ডিসিতে যে সহিংস ঘটনা ঘটিয়েছে, তার পরপরই নিউ ইয়র্কে এই গ্রেপ্তার করা হলো।

নিউ ইয়র্ক মেট্রোপলিটন পুলিশ চিফ রবার্ট কন্টি জানিয়েছেন, ‘বুধবার মার্কিন ক্যাপিটলে গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ চারজন মারা গেছেন। এছাড়াও গুরুতর আহত আরও তিনজন ‘মেডিকেল ইমার্জেন্সিতে’ মারা গেছেন।’❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension