আঞ্চলিকবাংলাদেশ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতে ধর্ষণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বখাটে যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার হয়েছেন ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী।

শনিবার (২৩ জানুয়ারি) রাতে এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সজীব নামে ওই যুবকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে সজীব পলাতক রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযুক্ত যুবক সজীব ও ভুক্তভোগী ছাত্রী উভয়েই পরিবারের সঙ্গে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। সেই সুবাদে সজীব ঐ স্কুল ছাত্রীকে বেশ কিছুদিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে উত্যক্ত করে আসছিল। তবে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় সজীব প্রতিশোধ নিতে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের পরিকল্পনা করে।

গত ১৮ জানুয়ারি দুপুরে কথা আছে বলে মেয়েটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সজীব। পরে ওই স্কুল ছাত্রী তার পরিবারকে বিষয়টি অবগত করলে তার অভিভাবকরা শনিবার (২৩ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension