
ভারতের কৃষকরা মোদি সরকারের জারি করা কৃষক আইনের বিরুদ্ধে গেল কয়েকমাস ধরেই আন্দোলন করছেন। এবারে ভারতের বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে কথা বলেছেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা।
টুইটারে রিহানা প্রশ্ন তুলেছেন, ‘কেন আমরা এই বিষয়ে (ভারতের কৃষি আন্দোলন) কথা বলছি না?’
টুইটারে রিহানার ফলোয়ার সংখ্যা ১০০ মিলিয়ানেরও বেশি।
মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে রিহানা ভারতের কৃষক বিক্ষোভ সংক্রান্ত সিএনএনের একটি খবরের লিঙ্ক টুইটারে পোস্ট করেন। সিএনএনের ওই খবর জানাচ্ছে, ভারতের রাজধানী দিল্লির একাধিক অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়ার কথা। ২৬ শে জানুয়ারি বিশ্বের সর্ববৃহত গণতন্ত্রের প্রজাতন্ত্র দিবসে পুলিশ ও বিক্ষুদ্ধ কৃষকদের খন্ডযুদ্ধের পরিস্থিতির কথা।
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
রিহানার এই টুইট খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। টুইটারের ভারতীয়রা ব্যবহারকারীরাও রিহারার এই টুইট নিয়ে বিভক্ত হয়ে যায়। টুইটটি শেয়ার হয়েছে প্রায় দু লক্ষ চৌত্রিশ হাজারবার। টুইটে লাইক করেছেন প্রায় ৫ লক্ষ সাড়ে এগারো হাজার।
এ টুইট নিয়ে বলিউড নায়িকা কঙ্গনা নিজের টুইটারে রিহানার উদ্দেশে লিখেছেন, ‘কেউ এ সব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়, ওরা সন্ত্রাসবাদী যারা দেশ ভাগ করতে চাইছে। যাতে টুকরো টুকরো হয়ে যাওয়া আমাদের দেশের নিয়ন্ত্রণ নিতে পারে চীন এবং সেখানে চীনা উপনিবেশ তৈরি করতে পারে। যেমন আমেরিকায় হয়েছে।’
এখানেই থেমে থাকেন নি কঙ্গনা। তিনি টুইটের শেষে উল্লেখ করেন, ‘বোকা, চুপ করে বসো। আমরা তোমাদের মতো দেশ বিক্রি করছি না।’❐
https://twitter.com/KanganaTeam/status/1356640083546406913
হিন্দুস্তান টাইমস্



