আন্তর্জাতিকভারত

ভারতের কৃষক আন্দোলনকে রিহানার পর গ্রেটা থুনবার্গের সমর্থন

নতুন তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদেরকে সমর্থন জানিয়েছেন পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে সিএনএন-এর একটি সংবাদ শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি।

এর আগে ওই একই লিঙ্ক শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী পপস্টার রিহানা। খবর ভারতীয় গণমাধ্যমের।

এর আগে ওই একই কৃষক আন্দোলনের সংবাদ লিংক শেয়ার করে যুক্তরাষ্ট্রের পপ স্টার রিহানা লিখেছিলেন, ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’ ভারতে চলমান কৃষক আন্দোলন আন্তর্জাতিক মহলের কাছেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠা উচিত বলেও সংক্ষিপ্ত বার্তায় বুঝাতে চেয়েছেন তিনি। একইসঙ্গে ওই পোস্টে বিক্ষোভকারীদের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিতও দেন তিনি।

রিহানার এই টুইটের পর তাকে আক্রমণ করে ভিডিও বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রিহানার বিরোধিতা করে তিনি টুইটে লিখেছেন, ‘কেউ এসব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয় জঙ্গি। যারা দেশ ভাগ করতে চাইছে। যাতে টুকরো টুকরো হয়ে যাওয়া আমাদের দেশের নিয়ন্ত্রণ নিতে পারে চীন এবং সেখানে চীনা উপনিবেশ তৈরি হতে পারে। যেমন যুক্তরাষ্ট্রে হয়েছে।’❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension