ভারত

কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আব্দুল্লাহ। মঙ্গলবার তার করোনা সংক্রমণের কথা টুইট করে জানিয়েছেন তার ছেলে ওমর আব্দুল্লাহ।

টুইটবার্তায় সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন— আমার বাবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শরীরে করোনার কিছু উপসর্গও রয়েছে। পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি এবং আমার পরিবারের সবাই আইসোলেশনে থাকব।

তিনি আরও লেখেন, যারা বিগত কয়েক দিনের মধ্যে আমার বাবা এবং পরিবারের সংস্পর্শে এসেছেন, তারা যেন অবশ্যই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করেন এবং সময়মতো করোনা পরীক্ষা করিয়ে নেন।

সোমবার নতুন করে জম্মু ও কাশ্মিরে ২৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩০ হাজার ২২৮ জন। নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছেন ৫৮ পর্যটক৷ ৫১ জন আক্রান্ত হয়েছেন জম্মুতে, ১৮৪ জন কাশ্মিরে৷❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension