বাংলাদেশ

ফেল করা ছেলে-মেয়েদের বকাঝকা করবেন না: প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেছেন, তোমাদের মধ্যে যারা পাস করতে পারনি তাদের হতাশা হওয়ার কিছু নেই। মনোযোগ দিয়ে অাবার লেখাপড়া কর অাগামীতে ভালো ফলাফল করতে পারবে।

সরকার প্রধান অভিভাবকদের উদ্দেশে বলেন, অকৃতকার্য হওয়া ছেলে-মেয়েদের বকাঝকা করবেন না। তাদের বুঝিয়ে লেখাপড়া করতে বলবেন। সামনের বছর ওরা ভালো করবে।

রোববার (৬ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। ইতোমধ্যে শিক্ষার জন্য আমরা গরীব ও মেধাবীদের মধ্যে থেকে ২ কোটি ৩ লাখ শিক্ষার্থীকে বৃত্তি উপবৃত্তি দিচ্ছি।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা বোর্ডগুলোর ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত অালী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এবার দেশের ৩ হাজার ৪১২টি কেন্দ্রে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশ নিয়েছে। ১০ শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ২ দশমিক ৫৮ শতাংশ পয়েন্ট কমেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension