প্রধান খবরবিজ্ঞান ও প্রযুক্তি

স্ট্যাটিক ফায়ার পরীক্ষায় উত্তীর্ণ বঙ্গবন্ধু স্যাটেলাইট

রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ বহনকারী ফ্যালকন ৯ রকেটের ‘স্ট্যাটিক ফায়ার টেস্ট’ সম্পন্ন হয়েছে। শনিবার নিজস্ব টুইটার পেজে এ তথ্য জানিয়েছে উৎক্ষেপণের দায়িত্ব পাওয়া মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্স।

এক টুইটবার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে ‘বাংলাদেশের প্রথম জিওস্টেশনারি কমিউনিকেশনস কৃত্রিম উপগ্রহের আগামী সপ্তাহের উৎক্ষেপণকে সামনে রেখে ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের স্ট্যাটিক ফায়ার টেস্ট সম্পন্ন হয়েছে। বাহনটি যাত্রার জন্য ভালো অবস্থায় আছে। পরীক্ষার ডেটা রিভিউ করতে আরও কয়েকদিন লাগবে। রিভিউ শেষ হলেই উৎক্ষেপণের তারিখ নিশ্চিত করা হবে।’

প্রসঙ্গত, মহাশূন্যে উৎক্ষেপণের আগে যে কোনো মহাকাশযান বা রকেটের বিভিন্ন অংশের কার্যকারিতা দফায় দফায় পরীক্ষা করা হয়। এই স্ট্যাটিক ফায়ার টেস্ট পরীক্ষায় রকেটের ইঞ্জিন পূর্ণশক্তিতে চালু করে পরীক্ষা করা হয়। তবে ওই অবস্থায় ভেজা কিন্তু দৃঢ় ভিত্তির ওপর শক্তভাবে আটকে রাখা হয় রকেটটিকে।

এই পীরক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে আগামী ৭ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে উৎক্ষেপণ করা সম্ভব হবে বলে আশা করছন সংশ্লিষ্টরা।

সূত্রমতে, এটির কক্ষপথ হবে মহাকাশের ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। স্যাটেলাইটটির নির্ধারিত স্লটে পৌঁছাতে আট দিন সময় লাগবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension