ভারত

রাহুল গাঁধীকে রাখি পরাই, বিয়ের গুজব উড়িয়ে দাবি রায়বরেলির কংগ্রেস বিধায়কের

রূপসী বাংলা ডেস্ক:কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে বিয়ের গুজব উড়িয়ে দিলেন রায়বরেলি সদরের কংগ্রেস বিধায়ক অদিতি সিংহ। তিনি বলেছেন, ‘এই ধরনের ভিত্তিহীন গুজব রটায় আমি দুঃখ পেয়েছি। রাহুলজি আমার বড় ভাইয়ের মতো। আমি তাঁকে রাখি পরাই। যারা এই গুজব রটাচ্ছে, তারা আমার ও রাহুল গাঁধীজির ভাবমূর্তির ক্ষতি করার চেষ্টা করছে। কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে আমার সঙ্গে রাহুল গাঁধীর বিয়ের মিথ্যা প্রচার শুরু হয়েছে। কর্ণাটকে প্রচার চলাকালীন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের বিভ্রান্ত করার জন্যই এই ধরনের মিথ্যা প্রচার করা হচ্ছে বলে মনে হচ্ছে। কারা এটা করেছে, সেটা সহজেই অনুমান করা যায়।’

https://twitter.com/aditisingh01/status/992975887468453895

রাহুল, অদিতি ও তাঁদের পরিবারের লোকজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁদের বিয়ের জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, ছেলের বিয়ের দিন ঠিক করার জন্য অদিতির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন সনিয়া গাঁধী। যদিও রায়বরেলি সদরের বিধায়ক ট্যুইট করে দাবি করেছেন, সম্প্রতি ইউপিএ চেয়ারপার্সনের রায়বরেলি সফরের সময় ওই ছবি তোলা হয়। সেটিকে কেন্দ্র করে গুজব রটানো বন্ধ করা উচিত।

অদিতির বাবা অখিলেশ সিংহ রায়বরেলি সদরের পাঁচবারের বিধায়ক ছিলেন। গত বছর রাজনীতিতে আসেন অদিতি। তিনি দিল্লি ও মুসৌরিতে পড়াশোনা করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেন। তিনি রাহুলের বোন প্রিয়ঙ্কা বঢরার ঘনিষ্ট হিসেবে পরিচিত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension