ভারত

নির্বাচনী প্রচার বন্ধের আহ্বান রাহুল গান্ধীর

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল প্রচার চালাচ্ছে পশ্চিমবঙ্গে। একইসঙ্গে জনসভা হচ্ছে বিভিন্ন জেলায়। তবে ভারতের করোনা পরিস্থিতির অবনতির মধ্যে এ ধরণের জনসমাবেশ কতটা ঝুঁকিপূর্ণ তাই নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে আসার কথা ছিল সংযুক্ত মোর্চার শরিক দল কংগ্রেসের এই নেতার। তবে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, রোববার এক টুইটে রাহুল কংগ্রেসের নির্বাচনী কর্মসূচী বাতিলের ঘোষণা দিয়েছেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একই আহ্বান জানিয়েছেন তিনি।

গত বুধবার উত্তরবঙ্গে জনসভা করেন রাহুল। গোয়ালপোখর ও মাটিগাড়া-নকশালবাড়িতে ২টি জনসভাও করেন তিনি। রবিবার টুইটে তিনি লিখেন, “কোভিড পরিস্থিতির মধ্যে আমি পশ্চিমবঙ্গের সমস্ত সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। সব রাজনৈতিক নেতাদেরও এই বর্তমান পরিস্থিতিতে বড় সমাবেশ করা উচিত কিনা সেটা গভীর ভাবে ভেবে দেখা দরকার।”❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension