নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে লিওনিয়া হাই স্কুল শিক্ষক অভিযুক্ত

জাহান আরা দোলন: এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে নিউ জার্সির লিওনিয়া হাইস্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বার্গেন কাউন্টি প্রসিকিউটর কার্যালয় থেকে বলা হয়েছে, প্যালিশেডস পার্ক’র সামান্থা ক্রাকোয়ার (২৪) হাইস্কুলের শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য বিভাগের শিক্ষক। একইসঙ্গে তিনি সফটবল এবং বাস্কেটবলেরও কোচ।

প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুসারে, লিওনিয়া হাইস্কুলের কর্মকর্তারা বৃহস্পতিবার পুলিশকে ফোন করে জানিয়েছেন, একজন শিক্ষার্থীর সাথে ক্র্যাকওয়া অনুপযুক্ত যৌন সম্পর্ক রাখছেন বলে তারা তথ্য পেয়েছেন।

পরবর্তীতে প্রসিকিউটর অফিস তদন্ত করে জেনেছে, এ বছরের স্কুল শুরুর দিকে ক্রাকোয়ার অনুচিত সম্পর্কটি শুরু হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

জেলা স্কুল থেকে এ বিষয়ে একটি লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও অপরাধবোধের বিষয়ে এখন পর্যন্ত কোন রায় দেওয়া হয়নি, তবে এই অভিযোগের বিষয়টি লিওনিয়া শিক্ষা বোর্ড এবং সমগ্র লিওনিয়া কমিউনিটির কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। ফৌজদারি অভিযোগের রায় ঘোষণার আগে পর্যন্ত বোর্ড এই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে এবং বিদ্যালয়ের যেকোন ক্যাম্পাসে তাকে নিষিদ্ধ করা হয়েছে।’

ক্রাকোয়ারর বিরুদ্ধে যৌন নিপীড়ন, অপরাধমূলক যৌন সংযোগ এবং একজন শিশুর ভবিষ্যত বিপন্ন করার অভিযোগ রয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension