
১৯ মে নিউ ইয়র্কে সবকিছু খুলে দেওয়া হবে: কুমো
জাহান আরা দোলন, রূপসী বাংলা ডেস্ক: সোমবার, নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো শহরে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে করোনাভাইরাস সম্পর্কে আপডেট জানান এবং ঘোষণা করেন, ১৯ মে থেকে নিউইয়র্ক রাজ্যে পুনরায় সবকিছু খুলে দেওয়া হবে।
কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ হলো, ১৯ মে থেকে নিউইয়র্ক রাজ্যের সর্বাধিক ক্ষমতা প্রয়োগ করা বিধিনিষেধ সমূহ প্রত্যাহার করা হবে। এর মধ্যে রিটেইল স্টাবলিশমেন্ট, ফুড সার্ভিস, জিম, ফিটনেস সেন্টার, বিনোদন পার্ক, বিনোদন মাধ্যম, হেয়ার সেলুন, নাপিত দোকান এবং অফিস অন্তর্ভুক্ত রয়েছে।
কুমো অবশ্য জানিয়েছেন, ‘তারা যদি চায়, তবে নিজ নিজ অর্থনৈতিক বিষয়ে যে কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারে।’
কুমো আরও বলেন, রাজ্যের স্টেডিয়ামগুলো ১৯ মে থেকে শতকরা ৩৩% শতাংশ পর্যন্ত জনসংখ্যা ধারণ ক্ষমতা অর্জনে সক্ষম হবে। ১৭ মে থেকে আউটডোরের খাবার পানীয়ের কারফিউ তুলে নেওয়া হবে এবং ৩১ মে থেকে ইনডোরের খাদ্য ও পানীয়ের কারফিউ তুলে নেওয়া হবে।❐
এবিসি৭



