যুক্তরাষ্ট্র

টিকা গ্রহণকারীদের মাস্ক ছাড়া থাকার অনুমতি দিল যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের ঘরে-বাইরে বেশিরভাগ জায়গায় মাস্ক ছাড়া থাকার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এই ঘোষণাকে আমেরিকার জন্য এক মহান দিন হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ওভাল অফিসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে মাস্ক খুলে ফেলেন তিনি।

বিবিসি জানিয়েছে, নতুন নির্দেশনায় বেশিরভাগ জায়গায় ঘরের ভেতরে বা বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। তবে জনাকীর্ণ বাস, প্লেন এবং হাসপাতালে তা পরতে বলেছেন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, পূর্ণ টিকা গ্রহণকারীরা শারিরীক দূরত্ব মেনে চলাও শিথিল করতে পারে।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নতুন এই নির্দেশনা মেনে চলতে দেখা যায়।

পুরোপুরি টিকা নেওয়া হয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে কোভিড স্বাস্থ্যবিধি শিথিল করার জন্য বাইডেনের প্রশাসনের ওপর চাপ ছিল।

যুক্তরাষ্ট্রে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আসছে হেমন্তে সেদেশের সব স্কুল পুরোপুরি চালু করার আহ্বান জানিয়েছেন ১৭ লাখ সদস্যের আমেরিকান ফেডারেশন অব টিচারস লেবার ইউনিয়নের সভাপতি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension