ভারত

ফেসবুকে পরিচয়, জঙ্গলে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ২৫ জনের

দিল্লিতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ২৫ জনের বিরুদ্ধে। ফেসবুকে পরিচয় হওয়া এক বন্ধু ওই নারীকে জঙ্গলে নিয়ে যাওয়ার পর তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ৩ মে ঘটনাটি ঘটলেও ৯ দিন পর ওই নারী থানায় অভিযোগ দায়ের করেছেন।

৪ বছর ধরে গৃহপরিচারিকার কাজ করেন ওই নারী। দিল্লিতেই তিনি থাকেন। এই বছরের জানুয়ারিতে সাগর নামের এক ব্যক্তির সঙ্গে ফেসবুকে ওই নারীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ফোন নম্বরও বিনিময় হয়।

বেশ কিছুদিন পর সাগর ওই নারীকে বিয়ের প্রস্তাব দেয় ও নিজের মা-বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে। পরে নিপীড়নের শিকার ওই নারীকে হোদলে আসতে বলে ওই যুবক। ৩ মে নির্যাতিতা সাগরের সঙ্গে দেখা করতে হোদল আসেন। এরপর ওই যুবক নির্যাতিতাকে রামগড় গ্রামের একটি জঙ্গলে নিয়ে যায়। ওখানে আগে থেকেই সাগরের ভাই ও তার কয়েকজন বন্ধু মদের আসর বসায়। সেখানে যাওয়ার পরই ওই নারীকে সবাই পালা করে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পরদিন, নারীকে আকাশ নামে একজন ব্যবসায়ীর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে ৫ জন ধর্ষণ করে।

বারবার ধর্ষণের ফলে নারীর অবস্থার অবনতি হলে ৫ অভিযুক্ত তাকে বদরপুর সীমান্তের কাছে ফেলে পালিয়ে যায়।

১২ মে হাসানপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তিনি পুলিশকে জানান, তিনি অসুস্থ থাকায় অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে।

হাসানপুর থানার এসএইচও রাজেশ জানিয়েছেন, শুক্রবার সাগরকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension