আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীর থেকে প্রথম নারী পাইলট

পাকিস্তান শাসিত আজাদ জম্মু-কাশ্মীর থেকে প্রথম নারী পাইলট হয়েছেন মারইয়াম মুজতবা। অধিকৃত কাশ্মীরের সোফিয়ানের অভিবাসী পরিবারের এ নারীর সফলতার প্রশংসা করছেন সবাই।

শনিবার আজাদ জম্মু কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন মুজাফফরাবাদের বাসিন্দা মারইয়াম। এ সময় তার স্বামী আজাদ জম্মু কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মুজতবা রাঠোর আগাও সঙ্গে ছিলেন।

মারইয়ামের এই অর্জনকে সব নারীর জন্য রোলমডেল হিসেবে আখ্যায়িত করে ব্যাপক প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সরদার মাসুদ খান। এ সময় তার ভূয়সী প্রশংসা করেন আজাদ জম্মু কাশ্মীরের প্রেসিডেন্ট।

ডন অনলাইন জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে প্রাথমিক বেসামরিক বিমান চলাচল বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন মারইয়াম। তারপর নিউজার্সিতে অবস্থিত ফ্লাইট বিষয়ক একাডেমি সেঞ্চুরি এয়ারে প্রশিক্ষণ নিয়েছেন। এরপর বাণিজ্যিক পাইলট লাইসেন্স পান এ নারী।

সম্প্রতি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তাকে এয়ারবাস-৩২০তে ‘ফার্স্ট অফিসার’ হিসেবে অনুমোদন করেছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension