
শিল্পপতি হাবীব জামান অরুণ মারা গেছেন
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজসেবামূলক সংগঠন ‘অরুণ’-এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব খান হাবীব জামান অরুণ মারা গেছেন।
গেল ২০ মে খান হাবীব জামান অরুণ নিজ বাসায় ষ্ট্রোক করলে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ২১ মে রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাবীব জামানের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক, দুঃখ ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারেরকে সমবেদনা জানিয়েছেন।
হাবীব জামান স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী, অগনিত আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। ছেলেমেয়েরা দেশের বাইরে থাকায় হাবীব জামানের নামাযে জানাযা তাকে চৌড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আলহাজ্ব হাবীব জামান অরুণ ১৯৯১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ১৯৫, গাজীপুর-৩ ( কালীগঞ্জ থানা ও রাজাবাড়ি, প্রহ্লাদপুর বাড়িয়া ইউনিয়ন ) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএন.পি) মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।❐



