আন্তর্জাতিকজাতিসংঘ

নির্দেশ ছাড়াই সেনাকে তাড়া করে হামলা চালায় ড্রোন

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন মানুষকে হামলা করে ‘শিকার’ করেছিল হত্যাকারী ড্রোন।

নিউ সায়েন্টিস্ট সাময়িকী এক প্রতিবেদনে জানিয়েছে, কোনো নির্দেশনা দেওয়া না হলেও এক সেনাকে তাড়া করে হামলা চালিয়েছে অস্ত্রসমৃদ্ধ একটি প্রাণঘাতী ড্রোন।

গত বছরের মার্চের ঘটনা এটি। লিবিয়ার সরকারি বাহিনী ও তাদের থেকে বেরিয়ে যাওয়া খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মির মধ্যকার সংঘর্ষের সময় কারগু-২ কোয়াডকপটার স্বয়ংক্রিয়ভাবে একজন মানুষকে ধাওয়া করেছে।-খবর বিজনেস ইনসাইডার

পালাতে চেষ্টার সময় হাফতারের এক সেনাকে আঘাত করেছিল ড্রোনটি। অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ ও সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য এই ড্রোন নির্মাণ করেছে তুরস্কের কোম্পানি এসটিএম।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের লিবিয়াবিষয়ক বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যে হামলা করার জন্য প্রোগ্রাম করা। এর জন্য ডেটা আদান–প্রদানেরও প্রয়োজন নেই। নির্দেশনা ছাড়াই টার্গেট করে হামলা করতে পারে এই ড্রোনটি।

কোনো নির্দেশনা ছাড়া মানুষের ওপর ড্রোনের হামলার সম্ভবত এটি প্রথম কোনো ঘটনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এ স্বয়ংক্রিয় ড্রোনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক ক্যালেনবোর্ন বলেন, কোনো কিছু শনাক্ত করার ব্যবস্থা কতটা ভঙ্গুর? কতবার এটা লক্ষ্য শনাক্তে ভুল করবে?❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension