আন্তর্জাতিক

হ্যারি-মেগানের কন্যাসন্তানের জন্ম

যুক্তরাজ্যের প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারির পরিবারে নতুন অতিথি এসেছে। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন হ্যারির স্ত্রী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল।তার কোলজুড়ে কন্যাসন্তানের জন্ম হয়েছে।

শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেট ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।লিলি নামে ডাকা হবে তাকে।প্রিন্স হ্যারির মা ও দাদির প্রতি শ্রদ্ধাস্বরূপ এই নাম রাখা হয়েছে।ব্রিটিশ রাজপরিবারের রানি দ্বিতীয় এলিজাবেথের ডাক নাম লিলিবেট।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে হ্যারি-মেগানের ঘর আলো করে জন্ম নিয়েছে কন্যাশিশুটি। এক বিবৃতিতে জানানো হয়েছে, মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের একাদশ প্রপ্রৌত্রী ও ব্রিটিশ সিংহাসনের ‍অষ্টম উত্তরাধিকারী লিলির ওজন সাত পাউন্ডের বেশি। প্রিন্স হ্যারি স্ত্রী ও সদ্যজাত কন্যাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেছেন।

এক বার্তায় হ্যারি-মেগান দম্পতি সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ঈশ্বরের আশীর্বাদে ৪ জুন আমাদের মেয়ে লিলির জন্ম হয়েছে। আমরা যেমনটা কল্পনা করেছিলাম সে তার থেকেও বেশি কিছু।সারা বিশ্ব থেকে আমাদের জন্য যে ভালোবাসা ও প্রার্থনা করা হয়েছে তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমাদের পরিবারের খুবই বিশেষ এই সময়ে আপনাদের মহানুভবতা এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।

এর আগে ২০১৯ সালে একটি প্রথম পুত্রসন্তান জন্ম দেন হ্যারি-মেগান দম্পতি।যার নাম রাখা হয় আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension