Uncategorizedপ্রবাস

নিউ ইয়র্কে কণ্ঠশিল্পী তাহসানের স্টেজ শো

বাংলাদেশের জনপ্রিয় অভিনয় ও কণ্ঠশিল্পী তাহসান নিউ ইয়র্কে স্টেজ শো করেছেন। শনিবার (৫ জুন) সন্ধ্যায় নিউ ইয়র্কের লা-গায়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই স্টেজ শো’টি আয়োজিত হয়। উত্তর আমেরিকার ইভেন্ট ম্যানেজমেন্ট ‘শো টাইম মিউজিক’ অনুষ্ঠানটির আয়োজক।

নিউ ইয়র্কে নানা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আলমগীর খান আলম ও তার প্রতিষ্ঠান শো টাইম মিউজিক ইতোমধ্যেই যথেষ্ট আলোচিত হয়ে উঠেছেন। এবারেও তাহসানের সঙ্গীত নিয়ে আনুষ্ঠানিক পরিকল্পনা ও উপস্থাপন শো-টাইম মিউজিকের আলমগীর খান আলমেরই। 

আলমগীর খান আলম জানিয়েছেন , করোনা মহামারীতে মানুষ যেভাবে ঘরবন্দি ছিল। নিউ ইয়র্ক জুড়ে যে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজমান ছিল, সে অবস্থা কাটিয়ে উঠে এখন স্বাভাবিক হচ্ছে নিউ ইয়র্ক। মহামারীর ওই অস্বাভাবিকতা থেকে বেরিয়ে আসতে পারার যে আনন্দ, আলমগীর খান অনেকটা সে আনন্দ উদযাপনেই এই অনুষ্ঠানের আয়োজন করেছন।

বাঙালি কমিউনিটির পরিচিতি মুখ এনওয়াই ইন্স্যুরেন্স ও গোল্ডেন এজ হোম কেয়ারেরর কর্ণধার শাহ নেওয়াজ জানান, নিউ ইয়র্কে সবকিছুই খুলে দেওয়া হচ্ছে। রোগ সংক্রমণ কেন্দ্রের নতুন ঘোষণার পর পার্কসহ বিভিন্ন জায়গায় বেড়ানো, পারিবারিক ও বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান বেড়েছে।

আলমগীর খান আলম আরো জানান, আগামী ১০ অক্টোবর নিউ ইয়র্কে ১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড ‘আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে তারা অতিথিদের আমন্ত্রণ জানাতে শুরু করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension