
এরিক অ্যাডামসের ক্যাম্পেইন অফিসের সামনে সিটি বাস থেকে আগ্নেয়াস্ত্র নিক্ষেপ
জাহান আরা দোলন: গেল রবিবার ব্রুকলিনের একটি বাসে দু’জনের বাকবিতণ্ডার এক পর্যায়ে একজন বাস থেকে একটি আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে। আগ্নেয়াস্ত্রটি ক্রাউন হাইটসে ব্রুকলিন বোরোর প্রেসিডেন্ট এরিক অ্যাডামসের মেয়র ক্যাম্পেইন অফিসের বাইরে গিয়ে পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বেলা পৌনে দুইটা নাগাদ এই তর্কবিতর্ক শুরু হয়। বাকবিতণ্ডায় নিযুক্ত দুজনের একজন বাসের মেঝেতে ছুঁড়ে ফেলার উদ্দেশ্য নিয়ে একটি আগ্নেয়াস্ত্র টেনে বের করে ।
অপর ব্যক্তিটি আগ্নেয়াস্ত্রটি তুলে নিয়ে বাস চালকের কাছে জমা দেওয়ার চেষ্টা করলে, বাস চালক এতে অস্বীকৃত জানান বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এরপর লোকটি ১০২২ নস্ট্র্যান্ড অ্যাভেনিউর সামনে বাসের জানালা থেকে আগ্নেয়াস্ত্রটি ফেলে দেয়, যেখানে অ্যাডামসের ক্যাম্পেইন অফিস রয়েছে।
অ্যাডামসের চিফ অব স্টাফ রায়ান লিঞ্চ টুইট করেন, ‘এ সময় কয়েক ডজন স্বেচ্ছাসেবক সহ আমি অফিসের ভেতরে অবস্থান ছিলাম।’
‘এরিক যে জননিরাপত্তার হুমকি নিয়ে সবসময় বলে আসছেন এটা তার বাস্তব উদাহরণ। আমাদের এই আগ্নেয়াস্ত্রগুলোর ব্যাপারে সিরিয়াস হতে হবে।’
পুলিশ জানিয়েছে, বাস চালক একটি অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটে নি।
একজন অবসরপ্রাপ্ত এনওয়াইপিডি ক্যাপ্টেন, এরিক অ্যাডামস, বন্দুক সহিংসতাকে তার মেয়র ক্যাম্পেইনের মূল বিষয় হিসেবে গ্রহণ করেছেন। সম্প্রতি নিউইয়র্কে বন্দুকের গতি রোধে দক্ষিণ থেকে আসা বাস যাত্রীদের ‘স্পট-চেক’ অনুসন্ধান চালানোর জন্য একটি পুলিশি পরিকল্পনা প্রণয়নের কথা বলেছেন।



