
ভার্চুয়াল শিক্ষা বিষয়ক মন্তব্যে এরিক অ্যাডামসকে মায়া উইলির কটূক্তি
জাহান আরা দোলন: ব্রুকলিন বোরোর সভাপতি, শীর্ষ মেয়র প্রার্থী এরিক অ্যাডামস, বছরের শুরুতে করা, ‘ভার্চুয়াল সামার স্কুলে একজন শিক্ষক একইসঙ্গে কয়েক শত শিক্ষার্থীকে সামলাতে পারেন’ এই মন্তব্যের কারণে গেল রবিবার আক্রমণের মুখে পড়েন ।
মেয়র ডি ব্লেসিওর প্রাক্তন শীর্ষ আইনী সহায়ক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মায়া উইলি এরিক অ্যাডামস এবং অনলাইন শিক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেন।
কুইন্সের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে মায়া বলেন, ‘অনলাইন শিক্ষা কোনো জাতিগত সমতার বিষয় নয় কারণ এতে কৃষ্ণাঙ্গ বাচ্চারা আরও পিছিয়ে পড়ে। এটা কোভিডের আগে ছিল। এটাকে আমাদের যে কোনো বাচ্চাদের জন্য কীভাবে কার্যকর করা সম্ভব সে উপায় আমরা বের করতে পারি নি।’
তিনি আরও বলেন, ‘এরিক অ্যাডামস, কোভিডের আগে আমরা কী আমাদের ডিজিটাল বিভাজনের ব্যাপারটা বুঝতে পারি নি? কয়েক দশক ধরে এটা নিয়ে আমরা কথা বলে চলেছি। ক্লাসের আকার সম্পর্কে আমরা কোনটা শিখি নি? অনলাইন শিক্ষা কি আপনার জন্য কাজ করেছে? এটা কি আপনার বাচ্চাদের জন্য কাজ করেছে? এটা কি কোনো ভাল জিনিস? এটা কি অনুসরণ যোগ্য? (উত্তরটা হলো,) না’।
মেয়র প্রার্থী অ্যান্ড্রু ইয়াংয়ের একজন সমর্থকের একটি টুইটের কারণে গেল সপ্তাহের শেষ দিকে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে সমালোচনাটিকে ছড়িয়ে দেয়া হয়েছিল।
নাগরিক বাজেট কমিশনের সাথে ফেব্রুয়ারিতে নেওয়া এক সাক্ষাৎকারের ভিডিওটিতে অ্যাডামস ভার্চুয়াল সামার স্কুলে ‘৩০০ থেকে ৪০০ শিক্ষার্থীর’ জন্য একজন শিক্ষক নিয়োগের পরামর্শ দিয়েছিলেন।
অ্যাডামসের ক্যাম্পেইন টুইটটিকে বিভ্রান্তিকর বলে কটূক্তি করে। মেয়রপ্রার্থী রবিবার বলেন, তিনি ভুল করে এমন কথা বলে ফেলেছেন এবং তিনি আসলে যেটা বলতে চেয়েছেন সেটা হলো তিনি মনে করেন একজন ভার্চুয়াল শিক্ষক একইসঙ্গে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীকে শেখাতে সক্ষম।
ক্যাম্পেইনের পরিচালকও উইলিকে তার অভিযোগ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলেন যে, তিনি তার কন্যাকে আংশিক শিক্ষা গ্রহণের জন্য প্রাইভেট স্কুলে পাঠিয়েছিলেন।
এনওয়াই ডেইলি নিউজ অবলম্বনে



