আন্তর্জাতিক

তরুণী ভাড়াটিয়ার সামনে নগ্ন হওয়ায় জেলে যেতে হলো বৃদ্ধকে

নিজের একজন তরুণী ভাড়াটিয়ার সামনে নগ্ন হয়ে তাকে দেখিয়ে দেখিয়ে হস্তমৈথুন করার ঘটনায় ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে ১১ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে। এ ঘটনায় সিঙ্গাপুরের ওই ব্যক্তিকে ২ হাজার সিঙ্গাপুরী ডলার জরিমানাও করা হয়েছে। ২০১৮ সালে এ ঘটনা ঘটেছিল। তবে মঙ্গলবার (১৫ জুন) তাকে এই সাজা দেয় আদালত। খবর মালয় মেইলের।

চান ইং হুই নামের ওই ব্যক্তির বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছিল। আদালতে সেগুলো প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি চারবার ওই নারীর সমানে নগ্ন হয়েছেন এবং জোর করে ওই নারীর হাত ধরেছেন। আদালত সাজা ঘোষণার পর ওই ব্যক্তি জানান যে, তিনি জরিমানার অর্থ দিতে পারবেন না। তাই তাকে আরও দুই সপ্তাহ কারাগারে থাকতে হবে।

ওই নারীর পরিচয় প্রকাশ করে নি আদালত। আদালতের বিবরণীতে জানা যায়, এসব অপরাধের ঘটনা ঘটৈছে একটি ক্লেমেন্টি পাবলিক হাউজিং ফ্লাটে। ওই ভুক্তভোগী নারী চানের স্ত্রীর সঙ্গে ঘুমান। তাদের পাশেই একটি পর্দা টানিয়ে ঘুমান তিনি। আদালতে চান বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে ওই তরুণীর সামনে নগ্ন হননি। বরং বাতাসে একবার টয়লেটের দরজা খুলে যাওয়ায় এমনটা ঘটেছে।

তবে জেলা জজ লাউ কিউইউ চানের এসব দাবি প্রত্যাখ্যান করেছে। বিচারক বলেন, তার ব্যাখ্যা যথেষ্ট নয়। তাছাড়া চানের বক্তব্যও অসংলগ্ন বলে জানান বিচারক। আরেক অভিযোগে চান দাবি করেন, গোসল করার পর ফ্লোরে পড়ে থাকা ওয়াশিং পাউডারে স্লিপ কেটে পড়ে যান তিনি। তখন তিনি আঘাত পান। এরপর তিনি ব্যথা মোচন করতে হস্তমৈথুন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension