
নিউ ইয়র্ক রেন্ট গাইডলাইন বোর্ড ভোটের আগে ভাড়াটে-বাড়িওয়ালার অংশগ্রহণ চায়
জাহান আরা দোলন: রেন্ট গাইডলাইন বোর্ড চূড়ান্ত ভোটের আগে ভাড়াটে এবং বাড়িওয়ালা সকলের অংশগ্রহণ আশা করছে।
শহরের ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের সম্ভাব্য ভাড়া বৃদ্ধির বিষয়ে বিবেচনা করার একটা সুযোগ তৈরি হতে যাচ্ছে।
শহরের রেন্ট গাইডলাইন বোর্ড শহরের দশ লক্ষ স্থিতিশীল ভাড়ার অ্যাপার্টমেন্টে সম্ভাব্য ভাড়া বৃদ্ধির পরিমাণ বিষয়ে বিবেচনা করার জন্য একটি ভার্চুয়াল পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত হচ্ছে।
এক বছরের ইজারা নবায়নের ক্ষেত্রে এই বছরের পরিসীমা শূন্য থেকে ২% পর্যন্ত বৃদ্ধি এবং দুই বছরের ইজারাতে ১% থেকে ৩% শতাংশ পর্যন্ত বৃদ্ধি পরিমাণ।
বোর্ড আগামী মাসে প্রতিটি ইজারা সময়সীমার জন্য একটি চূড়ান্ত শতকরা হার নির্ধারণ করবে, যা অক্টোবর ০১ এর পরে স্বাক্ষরিত যে কোনও ইজারাতে প্রয়োগ করা হবে।
গত বছরে, এক বছরের ইজারার জন্য কোন ভাড়া বৃদ্ধি করা হয়নি। শুধুমাত্র দুই বছরের ইজারার দ্বিতীয় বছরের জন্য ১% শতাংশ ভাড়া বৃদ্ধি করানো হয়েছিল।
গেল মঙ্গলবার বিকাল চারটা থেকে শুনানি শুরু হয়। সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এবং এটা বোর্ডের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
বৃহস্পতিবার দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং বোর্ড থেকে বুধবার চূড়ান্ত ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।



