বিনোদন

আমার পিরিয়ড হয়েছে, সাথে জ্বরও: পরীমণি

বাংলাদেশি মেয়েরা সাধারণত নিজেদের পিরিয়ড নিয়ে জনসম্মুখে কথা বলেন না। এক ধরনের ট্যাবু কাজ করে তাদের মধ্যে। তবে লড়াকু স্বভাবের চিত্রনায়িকা পরীমণি নিজের পিরিয়ড হওয়ার কথা জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরীমণি বলেন, ‘আমার পিরিয়ড হয়েছে, সাথে জ্বরও’।

জানা যায়, হত্যা ও ধর্ষণচেষ্টার ঘটনায় বেশ ধকল যাচ্ছে পরীমণির ওপর দিয়ে। টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়া এই চিত্রনায়িকা কিছুটা মানসিক চাপেও আছেন। জানালেন শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গত বৃহস্পতিবার পরীমণি বলেন, ‘শরীর প্রচুর খারাপ। কয়েক দিন ধরে মানসিকভাবে অসুস্থ আছি। আজ আবার জ্বর অনুভব করছি।’

পরী মণির জ্বরের খবর শুনে তার শুভাকাঙ্ক্ষীরা যেমন উদ্বিগ্ন হয়েছেন তেমনি অনেকেই বাড়িয়েও প্রচার করেছেন। কেউ কেউ অতি উৎসাহী হয়ে পরীর কাশি, গলা ব্যথার খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন।

জ্বরের কারণে পরীমণি করোনা টেস্ট করাবে কিনা জানতে চাইলে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘না, করোনার টেস্ট করানোর প্রয়োজন মনে করছি না। কারণ জ্বর ছাড়া আর কোনো লক্ষণ নেই।’

এদিকে পরীমণির অসুস্থতা নিয়ে বাড়িয়ে বলা অতি উৎসাহী জনতার উপর বিরক্ত হয়েই শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেই স্ট্যাটাসে অতি উৎসাহীদের উদ্দেশ্যে পরী মণি বলেন, ‘অতি উৎসাহী জনগণ, আমার কাশি-গলা ব্যথা হয় নাই। আমার পিরিয়ড হয়েছে, সাথে জ্বরও। ধন্যবাদ।’

গত ৯ জুন উত্তরা বোট ক্লাবের পরিচালক নাসির ইউ মাহমুদ ও ব্যবসায়ী অমি পরীমণিকে ধর্ষণ ও হত্যা করার চেষ্টা করে। ১৩ জুন পরীমণি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি লেখেন। পরে সেদিন রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে অভিযুক্তদের নাম প্রকাশ করেন। ১৪ জুন তিনি সাভার থানায় মামলা দায়ের করলে পুলিশ অমি, নাসিরসহ তিন নারীকে গ্রেপ্তার করে।

এদিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তোলার পর গুলশানের একটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠে পরীমণির বিরুদ্ধে। বুধবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন পরীমণি। পরীমণি বলেন, কাল যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম, তখনো আমি অসুস্থ ছিলাম। অসুস্থ শরীর নিয়েই নিজের অবস্থান পরিষ্কার করতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলি। আজ শরীরটা বেশি দুর্বল। বেশি খারাপ লাগছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension