যুক্তরাষ্ট্র

কাবুলে মার্কিন দূতাবাস থেকে সব পতাকা নামিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাস থেকে সব পতাকা নামিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। দূতাবাসের সব কর্মীকে ফিরিয়ে নিচ্ছে। এজন্য প্রায় সব কর্মীকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো করা হয়েছে। বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলের নিয়ন্ত্রণ এখনও যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে।

মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে বলছে, বেসামরিক ও সামরিক ফ্লাইটে মার্কিন কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর সুরক্ষিত রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে আফগানিস্তানে সৈন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ঘনিষ্ঠ কর্মকর্তা রস উইলসনসহ দূতাবাসের সব কর্মকর্তা বিমানবন্দরে রয়েছেন। তিনি আরও বলেন, মার্কিন দূতাবাস চত্বর থেকে যুক্তরাষ্ট্রের সব পতাকা নামিয়ে ফেলা হয়েছে।

আফগানিস্তানে প্রায় ২০ বছর পর মার্কিন দূতাবাস বন্ধ করা হচ্ছে। এটি বিশ্বের অন্যতম বড় দূতাবাস।

এদিকে যুক্তরাষ্ট্র কূটনীতিক এবং নিজের নাগরিকদের দেশটি থেকে ফিরিয়ে আনতে নতুন করে সেনা মোতায়েন করার ঘোষণার পর কাবুল বিমানবন্দরের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে।

পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট বলছে— আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের এবং সহযোগী হাজার হাজার নাগরিকদের নিরাপদে বেসামরিক ও সামরিক বিমানের মাধ্যম ফিরিয়ে আনতে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয় সময় রোববার রাতে এক যৌথ বিবৃতিতে বলা হয়, আগামী দুদিনে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি ছয় হাজারে পৌঁছাবে। তারা নাগরিকদের নিরাপদে ফিরে আসার প্রক্রিয়ায় সহযোগিতা করবেন। তারা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও নেবে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আগামীকাল এবং সামনের দিনগুলোতে আফগানিস্তানে বসবাস করা মার্কিন নাগরিকদের দেশটি থেকে ফিরিয়ে আনব। এ ছাড়া যুক্তরাষ্ট্র মিশনের কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং সুরক্ষিত নয় এমন আফগানদের দেশটি থেকে নিয়ে আসা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension