
তালেবান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলাপ
আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলে নেওয়ার পর টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। স্থানীয় সময় সোমবার দুই নেতা আফগানিস্তান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে রাশিয়ার অবস্থান জানিয়ে দিয়েছেন লেভরভ। তিনি বলেছেন, সব অংশীজনকে নিয়ে রাশিয়ায় স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করতে চায় রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে— আফগানিস্তানের প্রেসিডেন্টের দেশত্যাগ ও সরকার ভেঙে পড়ার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসকর্মীসহ নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়াসহ নানা উদ্যোগের বিষয়ে লেভরভকে জানিয়েছেন ব্লিংকেন। পরিবর্তিত পরিস্থিতিতে আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা কার্যক্রম কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লেভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানান, এ ঘটনায় রাশিয়ার দূতাবাস আফগানিস্তানের সব পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। দেশটিতে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
চলমান পরিস্থিতি নিয়ে দুই শীর্ষ কূটনীতিক একমত হয়েছেন যে, এ বিষয়ে তারা চীন, পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কথা বলবেন। আফগানিস্তানের পক্ষগুলোকে নিয়ে একটি সংলাপ করা যায় কিনা সেটি নিয়েও তারা ভাবছেন।
২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের হামলা আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয়। ২০ বছর কাবুলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তালেবান। রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।



