প্রবাস

নিউ জার্সির আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশিদের মিলনমেলা’

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো জমজমাট ‘বাংলাদেশ মেলা’। মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে স্থানীয় সেন্ট ক্যাসেল স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের নির্মাণ ব্যবসায়ী আবদুল কাদের মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- নিউজার্সি অঙ্গরাজ্যের ডেমোক্রেট পার্টির অ্যাসেম্বলিম্যান ভিনস মাজিও এবং জন আরমাটো, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, প্লেজেন্টভিল সিটি মেয়র জুডি এম ওয়ার, নর্থফিল্ড সিটির মেয়র আরল্যান্ড চোও, এগ হারবার সিটির মেয়র লিসা, এবসিকন সিটির মেয়র কিম্বারলী হরটন আটলান্টিক সিটির প্রাক্তন মেয়র ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র প্রার্থী ডা. দাউদ পানাহ, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া, মো ডেলগেডো, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান সভাপতি জর্জ টিবিট এবং আটলান্টিক কাউন্টি শারীফ এরিক শেফলারসহ ডেমোক্রেট এবং রিপাবলকান পার্টির নেতারা।

উদ্বোধনী বক্তব্যে ব্যবসায়ী আবদুল কাদের মিয়া বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ মেলার মাধ্যমে বিদেশে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতি তুলে ধরার যে ধারাবাহিক প্রচেষ্ঠা শুরু হয়েছে তার সঙ্গে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুবই ধন্য মনে করছি। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের মাঝে বাংলাদেশিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। জনপ্রিয় উপস্থাপক বুলবুলের প্রাণবন্ত উপস্থাপনায় মেলার পরিবেশ হয়ে ওঠে অতিথিদের কাছে খুবই আনন্দদায়ক।

সাংস্কৃতিক কমিটির সদস্য নিবেদিতা ভট্টাচার্যের কোরিওগ্রাফিতে ছোট ছোট মেয়েদের দেশীয় গানের সঙ্গে নৃত্য পরিবেশনা ছিল দেখার মতো। শত ব্যস্ততার মাঝেও সামাজিক উন্নয়ন এবং লিডার শিপসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য মেলায় বিভিন্ন ব্যক্তিবর্গকে সন্মাননা প্রদানে সামান্যটুকু কৃপণতা দেখাননি মেলার আয়োজকবূন্দ।

এছাড়াও দেশে এবং প্রবাসে সামজিক উন্নয়ন খাতে অভূতপূর্ব অবদান রাখার জন্য সন্মাননা পদক দেয়া হয় হাজি আব্দুল কাদের মিয়াকে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন, সাংগাঠনিক দক্ষতা এবং লিডারশিপের জন্য জয়শ্রী দে, আবদুল করিম, মোহামদ করিম, গোলাম হাফিজ, মোহাম্মদ সেলিম, জামিল চৌধুরী, আলী হোসেন ফরিদ, শাহজাহান এবং জাহাঙ্গীর হোসেন ভূইয়াকে।

বাংলাদেশ মেলার মঞ্চ মাতিয়েছেন প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়রা রেজা, শান্তনীল, শশী এবং সুমন। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ মেলায় ছিল রকমারী স্টলসহ ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমাহার। মেলায় সবচেয়ে বড় আকর্ষণ র্যা ফেল ড্র। বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয়। মেলার টাইটেল স্পন্সর আটলান্টিক সিটির সিআরডিএ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension