প্রবাস

নিউ ইয়র্ক পুলিশে সার্জেন্ট পদে বিলাল উদ্দিনের পদোন্নতি

নিউ ইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) বিভাগে আজ প্রায় তিনশ’রও বেশি পদোন্নতি প্রাপ্তদের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে পদোন্নতি পেয়েছেন বিলাল উদ্দিন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক পুলিশ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিলাল উদ্দিনের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার ডারমোট শিয়া।

বিলাল উদ্দিন বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া (নয়াগাউ ) গ্রামের সন্তান। তার বাবা মরহুম সিরাজ উদ্দিন।

বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান বিলাল উদ্দিন ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন । ১৯৯৪ সালে বিয়ানীবাজার থানা অঞ্চলে একমাত্র তিনি স্কুল বৃত্তি পান। এছাড়া একই বছর মেধা বৃত্তি ও চারবার হাজী আয়াতুর রহামান মেধা বৃত্তি পান। ১৯৯৭ সালে এসএসসিতে ৬টি লেটারসহ সর্বোচ্চ নম্বর পেয়ে স্টার মার্কস পেয়ে মেধা তালিকায় প্রথম হন। পরে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করে ভারতের বেঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার অফ কম্পিউটার আপ্লিকেশনে (বিসিএ) স্নাতক পাশ করে ২০০৪ সালে আমেরিকায় পাড়ি জমান।

২০১১ সালে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেওয়ার আগে বিলাল উদ্দিন নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে অ্যাপ্লাইড মেথেমাটিকসে দ্বিতীয় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এনওয়াইপিডি সূত্রে জানা গেছে, সার্জেন্ট বিলাল উদ্দিন পদোন্নতির পর নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে দুর্নীতি ও সন্ত্রাস দমন বিভাগে কাজ করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension