যুক্তরাষ্ট্র

মহাকাশ থেকে টম ক্রুজের সঙ্গে কথা বললেন ৪ পর্যটক

শতকোটিপতি থেকে ক্যান্সারজয়ী, চার সাধারণ পর্যটক নিয়ে স্পেস এক্সের ইনস্পিরেশন ফোরের এই মহাকাশযাত্রা অন্যরকম। কারণ এই মহাকাশ পর্যটকদের সঙ্গে নেই কোনো প্রশিক্ষিত মহাকাশচারী।

চার পর্যটক ঘণ্টায় ১৭ হাজার পাঁচশ মাইল বেগে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করছেন। এর মধ্যে শুক্রবার তারা পৃথিবীর কক্ষপথ থেকেই জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন মহাকাশের জীবনযাপনের লাইভ আপডেট।

ইনস্পিরেশন ফোর টুইটারে জানিয়েছেন, চারজন মহাকাশ পর্যটকই টম ক্রুজের সঙ্গে কথা বলেছেন। এ সময় টম ক্রুজ মহাকাশে চলচ্চিত্র নির্মাণের আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানা গেছে।
চার মহাকাশ পর্যটকের মধ্যে রয়েছেন মার্কিন ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান। ৩৮ বছর বয়সী জ্যারেডই এই মহাকাশ ভ্রমণের জ্বালানির খরচের অধিকাংশ বহন করছেন। তার সঙ্গে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে রয়েছেন ২৯ বছরের ক্যান্সারজয়ী হ্যালে আরসেনক্স, ভূবিজ্ঞানী সিয়ন প্রোক্টর এবং মার্কিন বিমানবাহিনীর সাবেক সদস্য ক্রিস সেমব্রোস্কি। মহাকাশযানে সাদা কালো ফ্লাইট স্যুট পরে চার মহাকাশ পর্যটকের পৃথিবীর কক্ষপথে রওনা হওয়ার মুহূর্ত সম্প্রচার করেছে স্পেসএক্স।

বৃহস্পতিবার স্থানীয় সময় সূর্যাস্তের কিছুক্ষণ আগে চার মহাকাশ পর্যটককে নিয়ে মহাকাশ পাড়ি দেয় স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট। পরে স্পেসএক্সের তরফ থেকে টুইটারে জানানো হয়, স্পেসএক্সের চার মহাকাশ পর্যটক এখন মহাকাশে। তিন দিন তারা পৃথিবীকে প্রদক্ষিণও করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension