যুক্তরাষ্ট্র

ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্রের সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।

স্থানীয় সময় শনিবার বিকালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘জাস্টিস ফর জানুয়ারি ৬’। খবর আনাদোলুর।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের উগ্র সমর্থকরা। ক্যাপিটল হিলে হামলার এ ঘটনায় এখন পর্যন্ত ছয় শতাধিক দাঙ্গাবাজকে গ্রেফতার করে তদন্ত করা হয়েছে।

তাদের অনেকের নামে অপরাধ আইনে আদালতে অভিযোগ দেওয়া হয়েছে। মূলত এসব অভিযুক্ত ব্যক্তিকে সমর্থন জানানোর জন্যই ট্রাম্পের সমর্থকরা ‘জাস্টিস ফর জানুয়ারি ৬’ নামে ওই সমাবেশের ডাক দেন।

ট্রাম্পের উগ্র সমর্থকগোষ্ঠী যাতে আবারও মার্কিন সংসদ ভবনে তাণ্ডব চালাতে না পারে, এ জন্য আগে থেকেই ক্যাপিটল হিলের চারপাশে কড়া নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী।

সমাবেশ ঘিরে আবারও সহিংস ঘটনার আশঙ্কা থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

ইতোমধ্যে ট্রাম্প সমর্থক ‘প্রাউড বয়েজ’ নামের শ্বেতাঙ্গ উগ্রবাদী সংগঠনসহ অন্যরা এ সমাবেশ নিয়ে অনলাইনে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে।

ক্যাপিটল হিল ছাড়াও প্রত্যেক রাজ্যে ট্রাম্প সমর্থকরা বিক্ষোভের ডাক দিয়েছেন। এদিন সাত শতাধিক ট্রাম্প সমর্থক ক্যাপিটল হিলের বাইরে বিক্ষোভ মিছিল করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

অন্যদিকে ট্রাম্পবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’সহ আরও কিছু উদারনৈতিক সংগঠন একই দিনে ওয়াশিংটন ডিসিতে সমাবেশ করে। পাল্টাপাল্টি সমাবেশের কারণে এক ধরনের উত্তেজনা দেখা দেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension