
যুক্তরাষ্ট্রে ১১ বছরের ছেলে ও মা মিলে গাড়ি ছিনতাই
যুক্তরাষ্ট্রের মিসৌরিতে মা-ছেলে মিলে গাড়ি ছিনতাই করেছে। ১১ বছরের ছেলে গাড়িচালকের দিকে পিস্তল ঠেকিয়ে মাকে গাড়ি ছিনতাই করতে সাহায্য করেছে।
গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মিসৌরিতে মা-ছেলে মিলে একটি নিসান মডেলের এসইউভি গাড়ি ছিনিয়ে নিয়েছে।
ছেলেটির বয়স মাত্র ১১ বছর। এই বয়সেই গাড়িচালকের দিকে পিস্তল ঠেকিয়ে মাকে গাড়ি ছিনতাই করতে সাহায্য করেছে সে।
গাড়িচালকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি সেইন্ট লুইসের গ্র্যান্ড এভিনিউ এবং ওসিওলা স্ট্রিটের একটি গ্যাস স্টেশনে গাড়ির জন্য জ্বালানি নিতে গিয়েছেন।
সেখানে মা-ছেলে মিলে ওই গাড়িচালকের কাছে লিফট চাইলে তিনি রাজি হন। কিন্তু কিছু দূর যাওয়ার পর মা গাড়িচালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয়। ওই কিশোর পিস্তল ঠেকিয়ে গাড়িচালকের মুখে আঘাত করে।
এরপর মা গাড়িচালককে বাইরে ফেলে দেন। পরে মা-ছেলে মিলে গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
তবে ওই গাড়িচালকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এদিকে, এত কম বয়সে ওই কিশোর অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্টার বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক ড. মুথনি মুথনি মুসাঙ্গাল।



