বিজ্ঞান ও প্রযুক্তিযুক্তরাষ্ট্র

জাকারবার্গ ফেসবুকের সাবেক কর্মীর অভিযোগকে ‘মিথ্যা’ বললেন

ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি বলেছেন, মানুষের নিরাপত্তা এবং মঙ্গলের চেয়ে মুনাফার প্রতি ফেসবুকের নজর বেশি বলে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।

ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেনের অভিযোগ, ফেসবুক ও তাদের অ্যাপগুলো শিশুদের ক্ষতি করছে। একই সঙ্গে বিভেদ বাড়ানোর পাশাপাশি দুর্বল করে দিচ্ছে আমাদের গণতন্ত্রকে।

যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটির কাছে দেওয়া বক্তব্যে ফেসবুকের সাবেক এ কর্মী এসব অভিযোগ করেন। খবর বিবিসির।

শুনানিতে ফ্রান্সেস হাউগেন বলেন, ফেসবুক ও ইনস্টাগ্রামের কর্তাব্যক্তিরা জানেন যে, কীভাবে এগুলোকে আরও নিরাপদ করা যায়, কিন্তু তারা সেসব পদক্ষেপ নেননি। কারণ তারা জনগণের ভালোর চেয়ে নিজেদের মুনাফার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন।

‘আমরা দেখেছি যে, ইন্টারনেট থেকে ফেসবুক কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আমি জানি না সেটি কীভাবে হয়েছে, কিন্তু পাঁচ ঘণ্টার জন্য হলেও ফেসবুক তাদের বিভক্তি ছড়াতে পারেনি, গণতন্ত্রকে দুর্বল করতে পারেনি এবং নারী ও শিশুদের তাদের শরীর নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করতে পারেনি’, যোগ করেন হাউগেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension