যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী কয়েক ডজন সিআইএর এজেন্ট নিহত

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে কাজ করা বিশ্বব্যাপী অনেক তথ্যদাতা বা এজেন্টকে মেরে ফেলা হয়েছে।

দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা সিআইএর সব বৈশ্বিক স্টেশনে এ সংক্রান্ত একটি বার্তা পাঠিয়েছেন। খবর দ্য নিউইয়র্ক টাইমস ও আনাদোলুর।

বার্তায় বলা হয়েছে— সিআইএর হয়ে কাজ করা তথ্যদাতা হয় অন্য গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েছেন, না হয় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তানে এ সংখ্যা উদ্বেগজনক।

যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসে মঙ্গলবার এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

সিআইএর কাউন্টার ইন্টেলিজেন্স মিশন সেন্টার গত কয়েক বছরে এমন অনেক ঘটনার তদন্ত করেছে, যেগুলোয় বিদেশি তথ্যদাতাদের হত্যা, গ্রেফতার বা সমঝোতার বিষয়গুলো উঠে এসেছে।

এ ব্যাপারে সিআইএর পক্ষ থেকে গোপন তারবার্তায় অন্য গোয়েন্দা সংস্থার হাতে সিআইএর নির্দিষ্টসংখ্যক এজেন্ট নিহত হওয়ার তথ্য পাঠানো হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের সংখ্যা সাধারণত জনগণের কাছ থেকে লুকিয়ে রাখা হয়। এমনকি গোয়েন্দা সংস্থার অনেক কর্মীও এসব তথ্য জানতে পারেন না।

সিআইএর তারবার্তায় গোয়েন্দা মিশনকে আরও বেশি নিরাপত্তা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নিউইয়র্ক টাইমস আরও বলেছে— রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তানের মতো দেশে সিআইএর এজেন্ট বা তথ্যদাতাকে খুঁজে বের করার প্রচেষ্টা জোরদার করা হয়েছে। তাদের ‘ডাবল এজেন্টে’ বা উভয়পক্ষের হয়ে কাজও করানো হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension