আঞ্চলিকপ্রধান খবরবাংলাদেশ

ফেসবুক কমেন্টে ধর্ম অবমাননার অভিযোগ, রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরে আগুন

রংপুর প্রতিনিধি: বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে সংঘটিত সাম্প্রদায়িক হামলার রেশ কাটিয়ে ওঠার আগেই রোববার রাত ১০টার দিকে রংপুরের পীরগঞ্জে অন্তত ৩টি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘর-বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বী এক তরুণ ফেসবুকে একটি পোস্টে ‘ইসলাম বিদ্বেষী’ কমেন্ট করার কথিত অভিযোগে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামে অন্তত ১৮টির মতো ঘরে বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিবিসিকে জানিয়েছেন, ‘ভালবাসার প্রস্তাব নামে একটি ফেসবুক আইডির প্রোফাইল ফটোতে কাবা শরীফের ছবি ছিল। সেখানে ওই কমেন্ট করা হয়।’

তিনি আরও বলেন, ‘তবে এটা ফেক আইডি হবে বলে আমরা ধারণা করছি – নামেই বোঝা যায়। কিন্তু উত্তেজিত জনতা কিছু ঘরবাড়িতে আগুন দিয়েছে।’

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাহবুব আজ সোমবার মধ্যরাতে জানিয়েছেন, সেসময় পর্যন্ত শুধু হাতীবান্ধা গ্রামে হামলার বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন।

এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে করিমগঞ্জ থেকে ফোনে তিনি বলেন, ‘ফেসবুক পোস্টকে কেন্দ্র করে করিমগঞ্জ গ্রামে উত্তেজনা তৈরি হওয়ার খবর পেয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সেখানে ছুটে যাই এবং পরিস্থিতি শান্ত করি।’

‘কিন্তু এই সময়ের মধ্যে দুর্বৃত্তরা পীরগঞ্জের কয়েকটি গ্রামের কিছু হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেয়।’ এ ছাড়া, ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান তিনি।

দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় পবিত্র কোরআন ‘অবমাননা’ করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ার পর মৌলবাদীরা বেশ কয়েকটি জেলায় হিন্দুদের দুর্গাপূজার প্রতিমা, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ছাড়া, গত শুক্র ও শনিবার মুন্সীগঞ্জ ও কিশোরগঞ্জে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গতকাল এসব ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীদের খুঁজে বের করবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension