গণমাধ্যম

পটুয়াখালীতে সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন।

প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত প্রমুখ।

মতবিনিময় সভা শেষে পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩২ জন সাংবাদিকের হাতে ল্যাপটপ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকটনিক্সস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension