যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যেসহ সারাবিশ্বে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ

করোনা মহামারী এখনো শেষ হয়নি। এখনো দেশে দেশে হুমকি হয়ে বাড়ছে এই ভাইরাস। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। রাশিয়াতেও হাজারের অধিক মৃত্যু গুনছে প্রতিদিন। এরই মধ্যে দেখতে দেখতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৯ লাখ ২৮ হাজার মানুষ।

ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ১৪৬ জনের মৃত্যুর মধ্যদিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৯ লাখ ২৮ হাজার ২৫৮ জন। এর মধ্যে সর্বাধিক ৭ লাখ ৪৮ হাজার ৬৫২ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

ব্রাজিলে মারা গেছে ৬ লাখ ৩ হাজার ৯০২ জন। ভারতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৬৮৪ জনের।রাশিয়ায় ২ লাখ ২৫ হাজার ৩২৫ জন মেক্সিকোতে ২ লাখ ৮৪ হাজার ৪৭৭ জন এবং যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৫২ জন।

গত একদিন আরও ৪ লাখ ১০ হাজার ৬১৪ জনের সংক্রমণের মধ্যদিয়ে বিশ্বে মোট শনাক্ত দাঁড়িয়েছে ২৪ কোটি ২৩ লাখ ৭ হাজার ৩২৮ জন।

এককভাবে সর্বোচ্চ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে-৪ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ৫০৭ জন, ভারতে ৩ কোটি ৪১ লাখ ৮ হাজার ৩২৩ জন, রাশিয়ায় শনাক্ত হয়েছে ২ কোটি ১৬ লাখ ৬৪ হাজার ৮৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাজারের উপরে মৃত্যু হয়েছে দুটি দেশে। যুক্তরাষ্ট্রে ১ হাজার ৫৬৩ জন এবং রাশিয়ায় মারা গেছে ১ হাজার ১৫ জন। যুক্তরাজ্যে মৃত্যু আবার বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ২২৩ জনের মৃত্যু হয়েছে।

সারাবিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে মোট ২১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৭০৪ জন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension