খেলা

ইংল্যান্ডের কাছে ৫৫ রানে হেরে কাইরন পোলার্ড

সুপার টুয়েলভে এ কেমন আচরণ করল উইকেট। অনেকের মতে, মিরপুরের চেয়েও কঠিন উইকেটে পরিণত হয়ে গেছে দুবাইয়েরটি।

এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রান আসলো মাত্র ১১১ রান! যা কিনা টি-টোয়েন্টি ফরম্যাটে এক ইনিংসের ১০ ওভারের রান।

ম্যাচে ইংলিশদের সামনে দাঁড়াতেই পারল না ক্যারিবীয়রা। গুটিয়ে গেল তারা বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন রানে। দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করল ইংলিশরা।

দুবাইয়ে শনিবার সুপার টুয়েলভে দুই দলের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কেবল ৫৫ রানে বিধ্বস্ত হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে কখনও একশর নিচে অলআউট হয়নি তারা। সব দল মিলিয়ে এটি তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। আর ৫৬ রানের টার্গেট ৮.২ ওভারেই পূরণ করে ফেলে ইংল্যান্ড। ম্যাচটি ৬ উইকেটে জিতেছে ইংলিশরা।

এমন লজ্জার হারের পর ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ডের অভিব্যক্তি জানতে ব্যাকুল ক্রিকেটপ্রেমীরা।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক।

বললেন, ‘এটা সত্যি অপ্রত্যাশিত। কিন্তু আমাদের তা মানতে হচ্ছে। এমন ম্যাচ আমরা অবশ্যই ভুলে যেতে চাইব। আমাদের শিবিরে যে এমন একটি বড় দুঃখ অপেক্ষা করছিল, তা কল্পনাও করিনি। যা হওয়ার তা হয়ে গেছে। এখন আমাদের এই কষ্ট বুকে বহন করে সামনের দিকে এগুতে হবে। এটা আন্তর্জাতিক মঞ্চ। অবশ্য এমন পরাজয় এই প্রথম ঘটেনি। সারা বিশ্বেই আমরা ক্রিকেট খেলেছি। এমন হারের অভিজ্ঞতা আরো হয়েছে। আসলে গত তিন ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। ব্যাটাররা তাদের শটগুলো খেলতে গেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। তাছাড়া আমাদের সেরা খেলোয়াড় ফাবিয়ান অ্যালেন ইনজুরিতে। তবে আকিল হোসেন দেখিয়েছে সে কতটা যোগ্য।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension