আঞ্চলিক

ঘুমের ঔষধ খাইয়ে হাত পা কেটে স্বামীকে খুন করল স্ত্রী

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পন্ডিতের পোল সংলগ্ন ৮ নং ওয়ার্ডের শিয়ালী বাড়িতে স্ত্রী ঘুমের ঔষধ খাইয়ে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

নিহতের দ্বিতীয় স্ত্রী নুর নাহারের বাসায় রাতে স্বামী ফরহাদ হোসেন টিটু মুনসী (৪৫) বাসায় ঘুমাতে আসলে তাকে ঘুমান্ত অবস্থায় মাথায় দা দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এবং তার ডান পা কে দ্বীখণ্ডিত করে হাতের আঙ্গুল কুপিয়ে পৃথক করাসহ সমস্ত শরীর ক্ষতবিক্ষত করে মৃত্যু নিশ্চিত করেন পাষণ্ড স্ত্রী। এ ঘটনায় স্ত্রী নুর নাহারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানান, ফরহাদ ও নুর নাহারের মধ্যে প্রায় সময় রাতে এবং দিনে ঝগড়া ও মারামারি হতো। কি নিয়ে কেন হতো তা আমরা জানি না। তবে যতটুকু জানতে পেরেছি ফরহাদ পূর্বেও বিয়ে করেছে সেই ঘরে তার দুই সন্তান রয়েছে বড় মেয়ে ডিগ্রী দ্বীতীয় বর্ষের ছাত্রী বলে জানান তারা।

নিহত ফরহাদের প্রথম স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার আর্তনাদে কিছুই জানা যায়নি। নিহত ফরহাদ হোসেন টিটু মুনসী উত্তর দিঘলদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্বে ছিলেন।

ঐ ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ এই প্রতিবেদককে জানান, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে যাইতে পারি নাই আমার পক্ষ থেকে ইউপি সদস্য সেখানে আছে আমি একটু দূরে আছি জেনে বিস্তারিত জানাতে পারবো।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আসামি গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension