খেলা

পাকিস্তানের বিপক্ষে হারকে যেভাবে দেখছে ভারতের মিডিয়া

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ভারত। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও তাই বলে।

এবার বাবর আজমদের চেয়ে অনেকটাই এগিয়ে রাখা হয়েছিল বিরাট কোহলিদের।

‘মওকা মওকা’ ধ্বনিতে মুখর ছিল ভারতীয় মিডিয়াগুলো।

কিন্তু মাঠের লড়াইয়ে দেখা গেল একেবারে উল্টোটা। রোববার রাতে প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে একেবারে ১০ উইকেটে উড়ে গেল ভারত।

এমন হারের পর থেকে টিম ইন্ডিয়ার তীব্র সমালোচনা চলছে ভারতীয় মিডিয়ায়। শোচনীয় পরাজয়ের চুলচেরা বিশ্লেষণ চলছে। বিরাট কোহলি ও ভারত দলের কোচ রবি শাস্ত্রীকে ধুয়ে দিচ্ছেন ভারতীয় ক্রীড়া সাংবাদিকরা।

কলকাতার জনপ্রিয় গণমাধ্যম ভারতের এই হারকে ‘গো হারা’ বলে উল্লেখ করেছে। বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারত চূর্ণ হয়েছে লিখে ১০ উইকেটে হারকে বিরাট লজ্জার পরাজয় বলা হয়েছে। ভারতের ১১ জনের মধ্যে ছজন শূন্য নম্বর দিয়েছে কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারের অনলাইন সংস্করণ।

তারা শিরোনাম করেছে, ’ভারতের ১১ জনের মধ্যে ছ’জন পেলেন শূন্য, নম্বর দিল আনন্দবাজার অনলাইন।

পশ্চিমবঙ্গের আরেক গণমাধ্যম জি-নিউজ লিখেছে, এমন হারে দেশকে লজ্জায় ডুবিয়েছেন কোহলিরা। ভারত দলের ভরাডুবি হয়ে উল্লেখ করে এর নেপথ্যে ৭ কারণ খুঁজে পেয়েছেন তারা।

জি-নিউজ শিরোনাম করেছে, ’এই ৭ ভুলেই ভরাডুবি টিম ইন্ডিয়ার, লজ্জার হারের নেপথ্যের ব্যাখ্যা কী?’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension