অর্থনীতি ও বাণিজ্য

৭ বছরে সর্বোচ্চ দামে তেল

২০১৪ সালের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলার ছাড়াল। গত বছরের এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ‘শূন্য’ ডলারের নিচে নেমে যায়।

প্রায় দেড় বছর কম দামে বিক্রির ক্ষতি পুষিয়ে নিতে তেল উত্তোলনকারী দেশগুলো দাম বাড়ানোর কৌশল হিসেবে দৈনিক তেল উত্তোলনের পরিমাণ কমিয়ে দিয়েছে।

এই পরিস্থিতিতে সব ধরনের জ্বালানির দাম আরও কিছুদিন ঊর্ধ্বমুখী থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট লোকজন।

করোনা ভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউ প্রশমিত হওয়ার পর হঠাৎ তেলের চাহিদা অনেক বেড়ে গেছে। মানুষ দীর্ঘদিনের অপূর্ণ চাহিদা মেটাচ্ছে।

আন্তর্জাতিক বাজারে এ বছরের জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম ছিল গড়ে প্রতি ব্যারেল ৪৯ ডলার। ধারণা করা হচ্ছে, শিগগিরই তা ১০০ ডলার হয়ে যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension