যুক্তরাষ্ট্র

জি-২০ সম্মেলনে যোগ দিতে রোম পৌঁছেছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোম পৌঁছেছেন। সেখানে তিনি জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবেন। মহামারি করোনাভাইরাস শুরু হওয়ার পর এটি হচ্ছে সরাসরি অংশগ্রহণে প্রথম সম্মেলন। এ খবর এএফপি’র।

শুক্রবার ভোরে রোমে পৌঁছান প্রেসিডেন্ট বাইডেন।

কপ-২৬ জলবায়ু সম্মেলনের জন্য গ্লাসগোতে যাওয়ার আগে তিনি সেখানে গেলেন।

ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে বাইডেন শুক্রবার তার বিদেশ সফর শুরু করবেন। এ প্রবীণ ডেমোক্রেট হচ্ছেন জন এফ কেনেডির পর একমাত্র দ্বিতীয় ক্যাথোলিক মার্কিন প্রেসিডেন্ট।

তিনি আজ শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রেঁর সাথেও সাক্ষাত করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension