
নওগাঁয় পােস্টার, ব্যানার ও নির্বাচনী অফিস ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীর দ্বারা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীর পোস্টার, ব্যানার ও নির্বাচনী অফিস ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মলন আয়োজিত হয়।
শনিবার বেলা ১১টায় জেলা প্রেসক্লাবে মিলনায়তনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ ও মেম্বার প্রার্থী ইয়াছিন আলী সংবাদ সম্মেলনে এই অভিয়াগ করেন।
এসময় তারা দুজনই লিখিত বক্তব্য বলেন, আসন্ন ইউনিয়ন নির্বাচন জনগনের ইচ্ছায় আমরা প্রতিদ্বদীতা করছি। সরকার দলীয় নৌকা মার্কা প্রতিকের প্রার্থী রেজাউল করিম ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের পোষ্টার, ব্যানার ও নির্বাচনী অফিস ভাংচুর এবং আমাদর সমর্থকদের নানাভাবে প্রতিনিয়ত হুমকি প্রদান করছে। যা নির্বাচনী আচরণ বিধি লংঘন।
তারা আরও বলেন, এ ব্যাপার রির্টানিং অফিসার বরাবর অভিযাগ করেও কোন প্রতিকার হচ্ছে না। তারা সরকার ও নির্বাচন কমিশনারসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।



